• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • নড়াইল
  • নড়াইল সদর

ভোট কেনাবেচার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

নড়াইল প্রতিনিধি
  ২৫ জুলাই ২০২৬, ১৯:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সমাজে চাল, গম, টিন চুরি ও ঘুষের মতো দুর্নীতির পাশাপাশি ভোট কেনাবেচার সংস্কৃতিও রয়েছে। এ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংগঠনকে শক্তিশালী করতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা চাল চুরি করি, গম চুরি করি, টিন চুরি করি, ঘুষ খাই। আবার ভোটের সময় আগের রাতে ভোটাররা ভোট বিক্রির জন্য বসে থাকে। কে প্রার্থী এসে টাকা দেবে, সেই অপেক্ষায় থাকে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

তিনি বলেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন গড়ে তুলতে হবে। একই সঙ্গে জেলা এনসিপির সদস্যসচিব মাহামুদা সুলতানা রিমির পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব মাহামুদা সুলতানা রিমির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুবায়ের, সরোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ফরিদুল হক।

সরোয়ার তুষার বলেন, ‘যারা দেশের বাইরে থেকে হুমকি দিচ্ছেন, তারা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমন করা যায়নি এবং এখন ভয় দেখিয়েও কোনো লাভ হবে না।

আরও পড়ুন

ফ্যাসিবাদ সরকারের আমলে বাংলাদেশ অন্ধকার ছিল: সংস্কৃতিমন্ত্রী

মঠবাড়িয়ায় অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ২

পদ্মা-যমুনায় জলদস্যু আতঙ্ক, নৌযান থামিয়ে চলছে প্রকাশ্য চাঁদাবাজি

ডা. মাহমুদা মিতু বলেন, জুলাই আন্দোলনে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। তাঁর অভিযোগ, বর্তমান সরকার ক্ষমতায় এসে আন্দোলনের দাবি ও গণভোটের রায় থেকে সরে যাচ্ছে। তিনি সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

এমএম/

  • ভোট কেনা-বেচা
  • এনসিপি
  • নড়াইল
এ সম্পর্কিত আরও খবর
সরকারকে ‘কার্ডের খেলা’ বন্ধ করে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে: নাহিদ
সরকারকে ‘কার্ডের খেলা’ বন্ধ করে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে: নাহিদ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
শহীদ আব্দুল আজিজের পরিবারের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎ
শহীদ আব্দুল আজিজের পরিবারের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।